ন্যায্য মজুরি কোনো দাবি নয়, নাগরিক অধিকারের অংশ: মাহদী আমিন

ন্যায্য মজুরি কোনো দাবি নয়, নাগরিক অধিকারের অংশ: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, শ্রমিকের ন্যায্য মজুরি কোনো দাবি নয়, এটি নাগরিক অধিকারের অংশ। দেশের সাড়ে সাত কোটি শ্রমজীবী মানুষের জন্য নিরাপদ কর্মপরিবেশ, শোভন কাজ ও প্রাপ্য মজুরি নিশ্চিত করতে সরকার প্রস্তুত।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিল্‌স) ১০ম দ্বিবার্ষিক সম্মেলন ও সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, ‌নিরাপদ পরিবেশ ও শোভন কাজের পাশাপাশি প্রযুক্তির মাধ্যমে শ্রমিকদের দক্ষতা বাড়াতে হবে। শিল্প খাতে স্থিতিশীলতা, আস্থা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে মালিক-শ্রমিক ঐক্যের প্রয়োজন। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য এসব বিষয়কে গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে বিল্‌সের চেয়ারম্যান মজিবুর রহমান ভূঞাঁ সভাপতিত্ব করেন। স্বাগত ও সূচনা বক্তব্য দেন বিল্‌সের মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে শ্রমিক সংগঠন, সরকার, নিয়োগকর্তা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানসহ দেশি-বিদেশি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182558