ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই হামলা চালাতে পারে : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ এলাকায় যুক্তরাষ্ট্র খুব শিগগিরই হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।
এক প্রতিবেদনে আরব নিউজ জানায়, ইরানের ব্যাপক ক্ষতিগ্রস্ত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছে অবস্থিত পিকঅ্যাক্স মাউন্টেন একটি অত্যন্ত সুরক্ষিত সামরিক স্থাপনা। সেখানে মাটির অনেক গভীরে নির্মিত দুটি সুড়ঙ্গ কমপ্লেক্স রয়েছে। ইরানের সঙ্গে চলমান সংঘাত প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জন্য এই যুদ্ধ ‘ছোটখাটো বিষয়’।
এর এক দিন আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছিলেন, তিনি এই সংঘাতকে ‘যুদ্ধ’ হিসেবে বর্ণনা করবেন না ভ্যান্সের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, অনেকেই এটিকে যুদ্ধ বলেন না। আমি এটিকে সামরিক সংঘাত বলি, কারণ এটি আমাদের জন্য ছোটখাটো বিষয়। এটি বড় কিছু নয়। আমরা ভেনেজুয়েলায় করেছি, এটিও করেছি।
প্রসঙ্গত, গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের ‘ডিফেন্স ক্যাজুয়ালটি অ্যানালাইসিস সিস্টেমৎ-এ পরিবর্তন আনা হয়। এর মাধ্যমে ‘যুদ্ধে’ নিহত বা আহত সেনাদের তথ্যকে ‘বিদেশি সামরিক অভিযান’ (ওভারসিস অপারেশনস) হিসেবে শ্রেণিবদ্ধ করা হচ্ছে।
এদিকে, ইরান ব্যাপক সামরিক অভিযানের মুখেও নিজেদের অবস্থান থেকে সরে আসতে অস্বীকৃতি ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182526