লং মার্চের পেছনে অন্য উদ্দেশ্য আছে কিনা দেশের জনগণ জানতে চায়: রাশেদ খান

লং মার্চের পেছনে অন্য উদ্দেশ্য আছে কিনা দেশের জনগণ জানতে চায়: রাশেদ খান
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লং মার্চের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা দেশের জনগণ জানতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) রাশেদ খান।
 
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে তিনি এ মন্তব্য করেন।
 
রাশেদ খান বলেন, ১৯৯৬ এর জামায়াত এবং আওয়ামী লীগ মিলে বিএনপি’র বিরুদ্ধে অবস্থান নেয়ার ইতিহাস রয়েছে। ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার যে ঘোষণা দিয়েছে সেটির প্রেক্ষাপট তৈরিতে কাজ করছে কিনা তা দেখা উচিত।
 
নারায়ণগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগ কর্তৃক এক জামায়াত নেতা আক্রান্ত হওয়ার পরও জামায়াতের পক্ষ থেকে কোনো বিবৃতি বা প্রতিবাদ না আসায় তিনি বিস্ময় প্রকাশ করেন। রাশেদ খান বলেন, ‘জামায়াত নেতাকে কোপানো হচ্ছে কিন্তু যারা কোপাচ্ছে সেই যুবলীগ, ছাত্রলীগের বিরুদ্ধে জামায়াতের অবস্থান নেই।’
 
বিরোধী দলকে প্রধানমন্ত্রীকে নিয়ে গঠনমূলক যৌক্তিক সমালোচনা করার আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, গতকাল এনসিপির যে ব্যক্তি প্রধানমন্ত্রীকে নিয়ে গালিগালাজ করলো এটি মানা যায় না। এর বিচার না করলে তা ব্যাধির মত ছড়িয়ে পড়বে।
 
এখন যারা বিএনপিকে গালিগালাজ করছে আওয়ামী লীগের সময় তারা কোথায় ছিল বলেও প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রীর এই সহকারী। তিনি বলেন, যারা গালিগালাজের সংস্কৃতিকে রাজনৈতিক সংস্কৃতি তাদের বিরুদ্ধে বিচার নেয়া প্রয়োজন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182481