সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়িতে চুরি
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরের পল্লী অঞ্চল গাড়াদহ ইউনিয়নে এক ঘরের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গাড়াদহ নন্দীপাড়া গ্রামের হাফিজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক হাফিজুল জানান, গতকাল শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দেখি ঘরের দরজা ভেঙে আলমারি থেকে টাকা ও সোনার গহনা নিয়ে গেছে। এলাকায় প্রায় চুরির ঘটনা ঘটে। থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের জানান, চুরির ঘটনা শুনেছি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182478