কুড়িগ্রামের চিলমারীতে মামলা না নেওয়ায় মানববন্ধন
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : অন্ত:সত্ত্বা নারীকে মারধর করে গর্ভপাত ঘটানো, ঘরে আগুন, টাকা লুট ও স্বামীকে জিম্মি করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে।
এ ঘটনায় থানায় তিন দফা লিখিত এজাহার দেওয়ার পরও মামলা না নেওয়ার অভিযোগ তুলে কুড়িগ্রামের চিলমারীতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মানববন্ধন থেকে দ্রুত মামলা গ্রহণ, নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় এলাকাবাসীর ব্যানারে উপজেলার রমনা ইউনিয়নের নছর উদ্দীনের মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন মো. দুলাল মিয়া, মো. মাছুদ্দি, মো. নয়নজি প্রমুখ। অভিযোগের বিষয়ে চিলমারী থানার ওসি নয়ন কুমার বলেন, ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ নিয়ে এলে বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182477