দাফনের প্রস্তুতি সম্পন্ন গোসলের সময় নড়ে উঠলেন মৃত ঘোষণা করা গৃহবধূ

দাফনের প্রস্তুতি সম্পন্ন গোসলের সময় নড়ে উঠলেন মৃত ঘোষণা করা গৃহবধূ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে এক অদ্ভুত ও লোমহর্ষক ঘটনা ঘটেছ। মৃত ঘোষণা করার পর দাফনের সব প্রস্তুতি সম্পন্ন হচ্ছিল, গোসল করানোর সময় হঠাৎ করেই নড়ে ওঠে সেই নারীর মরদেহ!

ঘটনাটি ঘটে আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে, গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের মহেশপুর গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায়, মহেশপুর পূর্বপাড়া গ্রামের মজনু মিয়ার স্ত্রীর মৃত্যুর পর তার মরদেহ দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

মরদেহের গোসল করানোর প্রক্রিয়া চলাকালীন হঠাৎ তার নিথর দেহটি নড়ে ওঠে। এই আকস্মিক ঘটনায় সেখানে উপস্থিত স্বজন ও এলাকাবাসীর মধ্যে তীব্র চাঞ্চল্য ও মুহূর্তের মধ্যে অলৌকিক আশার সঞ্চার হয়।

তিনি আবারও বেঁচে ফিরেছেন—এমন বিশ্বাস থেকে তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু সব আশার প্রদীপ নিভিয়ে দিয়ে হাসপাতালের পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই নারী।

চিকিৎসকদের মতে, এটি মূলত ‘ক্লিনিক্যাল ডেথ’ বা জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণের একটি অত্যন্ত বিরল ঘটনা হতে পারে, যেখানে শরীরের স্নায়ু বা পেশির কোনো অংশ শেষ মুহূর্তে এমন অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখাতে পারে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182458