প্রথমবারেই সফল শিউলী শিলা
অভি মঈনুদ্দীন ঃ দীর্ঘদিন ধরেই নাটকে সিনেমাতে অভিনয় করছেন শিউলী শিলা। তবে দীর্ঘদিনের পথচলায় এবারই প্রথম তিনি নাটক প্রযোজনায় এলেন। তার প্রযোজনায় নির্মিত হলো বিশেষ নাটক ‘ভালোবাসার সময় অসময়’। নাটকটিতে অভিনয়ও করেছেন তিনি। নাটকটি পরিচালনায় করেছেন লুৎফর রহমান ও জয় সরকার।
নাটকটি রচনা করেছেন লুৎফর রহমান। নাটকটিতে শিলা একটি ব্যতিক্রমধর্মী চরিত্রে অভিনয় করেছেন। নাটকে আরো অভিনয় করেছেন রীনা খান, রেশমা আহমেদ, বড় দা মিঠু, আশরাফুল আলম সোহাগ, কাজী রাজু’সহ আরো অনেকে। নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে শিলা বলেন,‘ সত্যি বলতে কী সারাজীবনতো আসলে অন্যের প্রযোজনায় অভিনয় করেছি। যে কারণে নিজের মনের মতো অনেক কাজই করতে পারিনি। যেহেতু এটা আমার নিজের প্রযোজিত নাটক, তাই নাটকের গল্পের শুরুতেই আমার এন্ট্রিটাও ছিলো আমার মনের মতো।
এছাড়া প্রতিথযশা অনেক শিল্পীর সমন্বয় ঘটাতে পেরেছি আমার এই নাটকে। নাটকটি প্রচারের পর বেশ ভালো সাড়া পাচ্ছি। আগামীতেও নাটক প্রযোজনায় থাকবো। তবে একটি কথা না বললেই নয় , আমার স্বামী জুয়েল আমাকে আমার সকল কাজে সবসময় শতভাগ সহযোগিতা করেন এবং ভীষণ অনুপ্রেরণা দেন। আমি জুয়েলের কাছে ভীষণ কৃতজ্ঞ। জুয়েলের মতো সুন্দর আর ভালো মনের একজন মানুষ আমার জীবনটাকে পরিপূর্ণ করে দিয়েছে।’
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182401