বগুড়ার শেরপুরে নকল ব্রান্ডের টুপি আটক

বগুড়ার শেরপুরে নকল ব্রান্ডের টুপি আটক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরের মেসার্স জুয়েল ক্যাপ ডিপো’র ব্যবসায়িক পণ্যের নিজস্ব নকশা (ডিজাইন), নাম, ব্র্যান্ড ও লোগো অবৈধভাবে নকল ও অনুকরণ করে বাজারজাত করার অভিযোগে উঠেছে ধুনট উপজেলার মাসুদ শেখের ছেলে লিখনের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার সকালে শেরপুর ঢাকা কোচ টার্মিনালে ধুনট উপজেলার লিখনের নকল ব্রান্ডের ২ বস্তা টুপি আটক করে থানা পুলিশকে খবর দিলে মাসুদ শেখ নামের আরেক নকল টুপি প্রস্তুতকারী তার বস্তা রেখে পালিয়ে যায়। এ ঘটনায় মেসার্স জুয়েল ক্যাপ ডিপোর স্বত্বাধিকারী মোঃ জুয়েল আহমেদ বাদি হয়ে শেরপুর ও ধুনট থানায় ১২ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, শেরপুর থানা এলাকার জুয়েল ক্যাপ ডিপো দীর্ঘদিন ধরে তাদের নিজস্ব তৈরি টুপি বাজারজাত করে আসছে। এছাড়া তাদের নিজস্ব নকশা ও টুপি সুনির্দিষ্ট কপিরাইট নিবন্ধনের ব্যান্ডের নাম (রেজিস্ট্রেশন নং সি আর এ- ৩২৫৫৮) আওতাভুক্ত। দীর্ঘদিন ধরে ধুনট উপজেলার লিখন অনুমোদন ছাড়াই বেআইনিভাবে উক্ত নকশা, লোগো ও ব্র্যান্ডের নাম নকল করে নিম্নমানের টুপি তৈরি ও বিক্রি করে আসছিলেন। এতে মূল প্রতিষ্ঠান মেসার্স জুয়েল ক্যাপ ডিপো’র ব্যবসায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

অভিযোগে আরো জানা যায় গত ২৫ আগষ্ট ধুনট বাজার এলাকায় নকল টুপি বাজারজাত করতে গেলে জুয়েল আহমেদ তাদের বাধা দেন, এতে ক্ষিপ্ত হয়ে প্রাণ নাশের হুমকি প্রদান করে। 

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182386