জনতা ব্যাংকে ১৫ দিনব্যাপী ফরেন এক্সচেঞ্জ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
গত রোববার ৩১ আগস্ট’২৬ জনতা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মজিবর রহমান ১৫ দিনব্যাপী ফরেন এক্সচেঞ্জ এন্ড ইন্টারন্যাশনাল ট্রেড ফিন্যান্স (ব্যাচ/২৬) শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন। জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকা কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সে ব্যাংকের ২৫জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্টাফ কলেজের ইনচার্জ-ডিজিএম আহমাদ মুখলেসুর রহমানসহ অন্যান্য নির্বাহী ও অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182376