লালমনিরহাটে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাটে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় তিথি রাণী নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নওদাবাস ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ধওলাই এলাকায় এ ঘটনা ঘটে। তিথি রাণী ওই এলাকার বাবুল চন্দ্র রায়ের মেয়ে এবং কেতকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনারদিন সকাল ৮টার দিকে বাড়িতে তিথি রাণীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে দুপুরে ঘটনাস্থল থেকে হাতীবান্ধা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182289