বগুড়ার শিবগঞ্জে ৫ মাদকসেবীর কারাদন্ড
স্টাফ রিপোর্টার : বগুড়ার শিবগঞ্জে ৫ জন মাদকসেবীকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড দেয়া হয়েছে। ডিএনসি বগুড়ার সহযোগিতায় আজ বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ২০০ গ্রাম গাঁজা ও ১৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন।
ডিএনসি সূত্র জানায়, কারাদন্ডপ্রাপ্ত আসামিরা হলো, জয়পুরহাটের পাঁচবিবির বড় পুকুরিয়া এলাকার মতিয়ার রহমানের ছেলে রানা (২০), বগুড়ার গড় মহাস্থানের মৃত মজিবর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৩০), মহাস্থান নামাপাড়ার মৃত মান্নানের ছেলে টিটু (৫২), আদমদিঘীর কুসুম্বি সোনারপাড়ার মৃত মোজার ছেলে সুমন (২৭) ও শিবগঞ্জের ঝামুতপুর এলাকার সালামের ছেলে মামুন (২৮)। এদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182287