বগুড়ায় রিতা মজুমদার হত্যার আসামির জামিন নামঞ্জুর

বগুড়ায় রিতা মজুমদার হত্যার আসামির জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার : বগুড়ার গাতলীর মমিনহাটায় রিতা রানী (৪৫) হত্যা মামলার আসামি শাওন মিয়ার (২০) জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। আসামি শাওন মিয়া গাবতলী উপজেলার মমিনহাটা মধ্যপাড়ার ফরিদ প্রামানিকের ছেলে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) বগুড়ার ভারপ্রাপ্ত দায়রা জজ কৌশিক আহাম্মদ খোন্দকার ওই আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, গাবতলী উপজেলার মমিনহাটার বিধান চন্দ্র মজুমদার ও তার স্ত্রী রিতা মজুমদার পাশাপাশি রুমে গত ২০ মে রাতে খাবার পর ঘুমিয়ে পড়েন। ওইদিন দিবাগত রাত সোয়া ১২টার দিকে দুবৃর্ত্তরা রিতা মজুমদারকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে পালিয়ে যায়।

নিহত রিতা মজুমদারের স্বামী বিধান চন্দ্র মজুমদার চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে রিতা রানী মজুমদারকে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় মৃত দেখতে পান। এ ব্যাপারে রিতা রানী মজুমদারের ছেলে বিশ্বজিৎ মজুমদার বাদি হয়ে গাবতলী থানায় এই মামলা দায়ের করেন।

মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. নাজমুল হক পপন।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182282