বগুড়ার আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা, বিকট শব্দে পরিবেশ দূষণ

বগুড়ার আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা, বিকট শব্দে পরিবেশ দূষণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন স্থানে অবৈধভাবে স্থাপনা নির্মান করে গড়ে তোলা হয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা ও চার্জার তৈরীর কারখানা। অবিলম্বে প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগকে তদন্ত করে জনবহুল এলাকা থেকে এসব কারখানা অপসারণ করে অন্যত্র স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।   
স্থানীয়দের অভিযোগ ও সরজমিনে দেখা গেছে, বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি সদর বাসস্ট্যান্ড এলাকাসহ জনবহুল এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ ভাবে জায়গা দখল করে স্থাপনা তৈরী করেছে ।  সেখানে বিদ্যুত চালিত ওয়েলডিং মেশিন বসিয়ে দিন রাত সমান তালে ব্যাটারি চালিত অটোরিক্সা ও চার্জার ইজিবাইকসহ (টমটম) বিভিন্ন যানবাহন তৈরী করে আসছে। এই ওয়েলডিং মেশিন ও অন্যান্য যন্ত্রের বিকট শব্দে বাসস্ট্যান্ড এলাকাসহ আশে পাশে শব্দ দূষণের সৃিষ্ট হচ্ছে। পাশাপাশি ওয়েলডিং মেশিনের আলোর রশ্মিতে অনেকের চোখের মারাত্মক ক্ষতি হতে চলেছে।

আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগম জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহি প্রকৌশলী রাশেদুল হক বলেন, এই সড়কে অল্প সময়ের মধ্যে সম্প্রসারণের কাজ শুরু করা হবে। সড়ক ও জনপথ বিভাগের সড়কে স্থাপনা নির্মানের কোন বৈধতা নেই। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182274