হাসপাতালে ভর্তি বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী টুকু

হাসপাতালে ভর্তি বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী টুকু

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ (টুকু) হাসপাতালে ভর্তি হয়েছেন। তার ফুসফুসে ইনফেকশন হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় রাজধানীর শাহবাগে অবস্থিত ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আবদুল্লা আল কায়েস গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত কয়েকদিন ধরে মন্ত্রী ঠান্ডা, জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ শ্বাসকষ্ট কিছুটা বাড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে ইনফেকশন হয়েছে। এখন তিনি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182170