পাবনার ফরিদপুরে চার শিক্ষকের অবসরজনিত বিদায় অনুষ্ঠান
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: ফরিদপুর উপজেলার ফরিদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের চারজন শিক্ষকের অবসরজনিত বিদায় অনুষ্ঠিত হয়েছে। অবসরপ্রাপ্ত শিক্ষকরা হলেন- মো: জাহিদ হোসেন, মো: আফসার আলী, মো: তোজিম উদ্দিন ও শহিদুল ইসলাম।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রধান শিক্ষক মো: হেলাল উদ্দিনের সঞ্চালনায় এবং ম্যানেজিং কমিটির সভাপতি আবু বকারের সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বনওয়ারীনগর সরকারি সিবি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আবু বক্কার সরকার।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182154