দিনাজপুরের কান্তজিউ মন্দির ও নয়াবাদ মসজিদ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় অবস্থিত ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দির ও নয়াবাদ জামে মসজিদ পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিন্টেনসেন। তিনি আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দির ও নয়াবাদ জামে মসজিদ পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর-১(বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ মো: মনজুরুল ইসলাম, দিনাজপুর জেলা প্রশাসক ও রাজ দেবোত্তর এস্টেটের সভাপতি মো: রফিকুল ইসলাম, দিনাজপুর পুলিশ সুপার মো: জেদান আল মুসা(পিপিএম), উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইশতিয়াক আহমেদ, সহকারী পুলিশ সুপার (কাহারোল সার্কেল) মো: মনিরুজ্জামান, কাহারোল থানার ওসি মো: সেলিমুর রহমান সেলিম, বিএনপির নেতা মো: মতিয়ার রহমান মতিসহ রাজ দেবোত্তর এস্টেটের সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182150