সিরাজগঞ্জের বেলকুচিতে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিরাজগঞ্জের বেলকুচিতে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে চালা মুকুন্দগাঁতী আঞ্চলিক সড়কের পূর্ব পাশে সরকারি জায়গা থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ ও গার্লস স্কুলের গলি থেকে ঢাকা ব্যাংক পর্যন্ত অস্থায়ী কাঁচামালের দোকানপাট সরিয়ে দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, বেলকুচি থানার কর্মকর্তা(ওসি) তদন্ত জহুরুল ইসলাম, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আমিনুজ্জামান, মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইঁয়া ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182131