কৃষি উন্নয়নে মার্কেন্টাইল ব্যাংক ও বাংলাদেশের ব্যাংকের অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর
দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টির লক্ষ্যে ৩,০০০ (তিন হাজার) কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠনের নিমিত্তে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এর মধ্যে এক অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অন্ষ্ঠুানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মোঃ কবির আহমেদ, নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, কৃষি ঋণ বিভাগ-২ এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান এবং মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মোঃ জাহিদ হোসেন, কৃষি ঋণ বিভাগের প্রধান মোঃ সাজ্জাদুর রহমান এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে উত্তরবঙ্গের কৃষক, কৃষি উদ্যোক্তা ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের জন্য সহজ শর্তে অর্থায়নের নতুন সুযোগ তৈরি হবে যা স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি ও সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182118