জানা অজানা
১. বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : ঢাকা
২. কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয়?
উত্তর : পঞ্চগড়
৩. বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে
উত্তর : জয়নুল আবেদিন
৪. ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয়?
উত্তর : বাঙালি জাতীয়তাবাদ
৫. উয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত?
উত্তর : নরসিংদী
৬. বাংলাদেশে মুসলিম শাসনের সূত্রপাত করেন-
উত্তর : ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খলজি
৭. কোন স্থানকে বাংলাদেশের ফুসফুস বলা হয়?
উত্তর : সুন্দরবনকে
৮. পাটের জন্ম রহস্য কে উন্মোচন করেন?
উত্তর : মাকসুদুল আলম
৯. দেশের প্রথম এলিফ্যান্ট ওভারপাস কোথায় অবস্থিত?
উত্তর : লোহাগাড়া, চট্টগ্রাম
১০. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : বুড়িগঙ্গা।
সংগ্রহে- মো: আশরাফুল ইসলাম শফিক
আদমদীঘি, বগুড়া।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182111