সরকারিভাবে বিদেশে চাকরির সুযোগ, আবেদন ফি ১০০ টাকা
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ব্রুনাই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ সরকারের মাধ্যমে ৭টি পদে ৬৮ জন পুরুষ কর্মী নিয়োগ দেবে ব্রুনাই। এর মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৩ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। থাকা ও বিমান ভাড়া কোম্পানি বহন করবে। খাবার কর্মীকে বহন করতে হবে। এছাড়া ব্রুনাই এর শ্রম আইন অনুযায়ী মেডিকেল, বিমা ও ছুটির সুবিধা থাকবে।
এক নজরে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ৩১ আগস্ট ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- চাকরির ধরন: চুক্তিভিত্তিক (২ বছর)। তবে চাকরি নবায়নযোগ্য
- প্রার্থীর ধরন: পুরুষ
- বয়স: ২০-৫০ বছর
- অভিজ্ঞতা: ইংরেজি ও মালয় ভাষায় অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
- কর্মস্থল: ব্রুনাই
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। আবেদনের সঙ্গে ইংরেজিতে সিভি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, রঙিন ছবি পিডিএফ ফাইল করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: প্রতিটি পদের জন্য আবেদন ফি বাবদ ১০০ টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে হবে। এবং ট্রানজেকশন আইডি দিয়ে আবেদন নিশ্চিত করতে হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182077