ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ ও রাষ্ট্রের সকল সমস্যার সমাধান হবে : আমির, ইসলামী সমাজ

ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমাজ ও রাষ্ট্রের সকল সমস্যার সমাধান হবে : আমির, ইসলামী সমাজ

স্টাফ রিপোর্টার : ‘ইসলামী সমাজ’ এর আয়োজনে আজ সোমবার (৩১ আগস্ট) বিকেলে বগুড়া মহানগরের শহীদ খোকন পৌর শিশু উদ্যানে ‘সমাজ ও রাষ্ট্রের মৌলিক সমস্যাসমূহ এবং তা সমাধানের উপায়’ বিষয়ে অনুষ্ঠিত জনসমাবেশে ইসলামী সমাজের আমির হজরত সৈয়দ হুমায়ূন কবীর বলেছেন, গণতন্ত্রসহ মানব রচিত সকল ব্যবস্থাই জাহিলিয়াত-দুনিয়ায় অকল্যাণ, অশান্তি এবং আখিরাতে জাহান্নামে নিয়ে যাবার পথ।

বাংলাদেশের মানুষ সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় গণতন্ত্র মেনে চলার মাধ্যমে আল্লাহর পরিবর্তে মানুষের সার্বভৌমত্ব, আইন-বিধান ও শাসন-কর্তৃত্ব মেনে নিচ্ছে। মানুষেরই মনগড়া আইন-বিধানে রচিত সংবিধানের আনুগত্য এবং নেতৃত্বদানকারী নেতা বা সরকারের আনুগত্য স্বীকার করে আল্লাহ রাব্বুর আলামিনের সাথে কুৎসা এবং শিরকে লিপ্ত হয়ে আছে। যার কারণে দেশ ও জাতির মানুষের জীবনে অশান্তির আগুন জ্বলছে এবং তাদের আখিরাতের জীবনও ধ্বংস হচ্ছে।

ইসলামী সমাজ রংপুর বিভাগের দায়িত্বশীল সাইফুল ইসলাম মিঠুর সঞ্চলনায় অনুষ্ঠিত জনসমাবেশে আরও বক্তব্য রাখেন-ইসলামী সমাজ ঢাকা বিভাগীয় অঞ্চল-১ এর দায়িত্বশীল মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, বগুড়া জেলা দায়িত্বশীল তৌহিদুর রহমান বাপ্পী, বগুড়া মহানগর দায়িত্বশীল মাহবুবুল হক ও কুমিল্লার চান্দিনা থানা দায়িত্বশীল মামুন হোসেন প্রমুখ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182014