পথ হারানো ২ শিশু শিক্ষার্থীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল ট্রাফিক পুলিশ
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ার বনেশ্বরে পথ হারানো দুই শিশু শিক্ষার্থীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল ট্রাফিক পুলিশ। আজ সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩ টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়ে এই ঘটনা ঘটে।
বানেশ্বর বাজারে অবস্থিত পুঠিয়া ট্রাফিক ফাঁড়ির সার্জেন্ট টিপু জানান, উল্লিখিত বানেশ্বর ট্রাফিক মোড়ে আজ সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩ টার দিকে স্কুল ড্রেস পড়ুয়া দুটি শিশু ক্রন্দনরত অবস্থায় ঘুরছিল। বিষয়টি দেখে এগিয়ে যাই। তাদের নিয়ে যাই ট্রাফিক পুলিশ বক্সে টিআই মুতালেবুর রহমানের কাছে।
তাদের সাথে কথা বলে জানা যায়, তারা দুইজন ৩য় শ্রেণির ছাত্রী, টিফিন প্রিয়ডে স্কুল থেকে বের হয়ে একটি ভ্যানে করে বানেশ্বর বাজারে আসছে আর কোথায় যাবে বলতে পারছে না।
পরবর্তী তাদের পরিবারের সাথে যোগাযোগ করে জানা যায়, তাদের বাড়ি রাজশাহীর পবা থানার তরফ পারিলা গ্রামে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/182010