কানাডায় দুই নায়িকা নিয়ে নতুন সিনেমায় জায়েদ খান

কানাডায় দুই নায়িকা নিয়ে নতুন সিনেমায় জায়েদ খান
বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক জায়েদ খান। সেখানে কাজের ব্যস্ততার মধ্যেই নতুন সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। ‘ভায়োলেন্স’ নামের সিনেমাটিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন অধরা খান ও শিরিন শিলা।
 
সিনেমাটি পরিচালনা করবেন কামাল হোসেন। সম্প্রতি কানাডায় সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছে। এতে পরিচালক ও অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন।
 
শুটিং শুরুর আগে অধরা খান ও শিরিন শিলার সঙ্গে ফটোশুটেও অংশ নেন জায়েদ খান। নতুন সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘সিনেমাটি নিয়ে আমি খুবই এক্সাইটেড। কারণ কানাডায় এই প্রথম এভাবে পূর্ণাঙ্গভাবে বাংলা সিনেমার শুটিং হতে যাচ্ছে। এটা অনেক বড় ব্যাপার। আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজটি করব। আশা করছি দারুণ কিছুই হবে।’
 
জানা গেছে, উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাঙালি দর্শকদের কথা মাথায় রেখেই ‘ভায়োলেন্স’-এর গল্প সাজানো হয়েছে। প্রবাসীদের জীবন, চাহিদা ও বাস্তবতাকে গুরুত্ব দেওয়া হবে সিনেমাটিতে।
 
সিনেমাটির নির্মাণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। শিগগিরই কানাডায় শুরু হবে এর শুটিং। বড় পরিসরে উত্তর আমেরিকার বিভিন্ন লোকেশনে জায়েদ খানকে এবার নতুন রূপে দেখা যাবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181951