জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পাসের হার ৬৫ দশমিক ১০ শতাংশ।

আজ সোমবার (৩১ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল ৩১ আগস্ট প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৩১টি বিষয়ে ৮৮১টি কলেজের ২ লাখ ৩২ হাজার ৬২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের গড় পাশের হার ৬৫ দশমিক ১০ শতাংশ।

ফলাফল আজ বিকেল ৫টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল ওয়েবসাইটে পাওয়া যাবে।

অনলাইনে ও এসএমএসে রেজাল্ট দেখার উপায়: 

ওয়েবসাইটের মাধ্যমে : প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল রেজাল্ট পোর্টালে (www.nu.ac.bd/results) যান। 'Honours' অপশন সিলেক্ট করে '4th Year' নির্বাচন করুন। নির্দিষ্ট স্থানে আপনার রোল নম্বর (Roll Number), রেজিস্ট্রেশন নম্বর (Registration Number) এবং পাসের বছর লিখে সার্চ বাটন প্রেস করুন।

এসএমএসের মাধ্যমে : মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুনNU H4 Registration No এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
(উদাহরণ: NU H4 12345678901)

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181940