শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে শুনানি শেষে পুনর্বিবেচনার রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়েছে আজ।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ৬ মার্চ রাতে মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে বোনের শ্বশুরের হাতে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৩ মার্চ তার মৃত্যু হয়। এ ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিবাদ ও আন্দোলনের ঝড় ওঠে। ঘটনার পর নিহতের মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন। বহুল আলোচিত এ মামলায় বিচারিক আদালতে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন হয় এবং মাত্র ১৩ কার্যদিবসে ২০২৫ সালের ১৭ মে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করা হয়।

পরবর্তীতে বিচারিক আদালতের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে এবং রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে আসামিপক্ষ হাইকোর্টে আপিল করে। দীর্ঘ শুনানি সম্পন্ন হওয়ার পর আদালত আজ সোমবার (৩১ আগস্ট) এ মামলার পুনর্বিবেচনার চূড়ান্ত রায় ঘোষণার দিন ধার্য করেছেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181895