বগুড়ার ধুনটে বেকারী কারখানায় বিএসটিআই’র জরিমানা
ধুনট উপজেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক অফিস বগুড়ার সমন্বয়ে ধুনটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনুমোদনহীন বেকারী কারখানায় জরিমানা করা হয়েছে। আজ রোববার (৩০ আগস্ট) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে নিমগাছী এলাকার মন স্পেশাল কেক এ অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে, বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ না করে কেক উৎপাদন করা ও লেবেলে উৎপাদন-মেয়াদ তারিখ সঠিক না থাকার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ২০০ টি ফাটা ডিম বিনষ্ট করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া অফিসের কর্মকর্তা মো: শাহানূর হোসেন খান, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ আসাদুজ্জামান, পরিদর্শক।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181886