পাবনার চাটমোহর প্রেস ক্লাবের নির্বাচনে টুকুন সভাপতি, কিংশুক সম্পাদক
চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন গতকাল শনিবার সকালে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নির্বাচনের পূর্বে ক্লাবের সাধারণ সভা বিদায়ী সভাপতি হেলালুর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী সাধারণ সম্পাদক এসএম মাসুদ রানা। এ সময় আলোচনায় অংশ নেন রকিবুর রহমান টুকুন, সঞ্জিত সাহা কিংশুক, ইশারত আলী, আফতাব হোসেন প্রমুখ। দ্বিতীয় অধিবেশনে সরাসরি গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে রকিবুর রহমান টুকুন(আমার দেশ)এবং সাধারণ সম্পাদক পদে সঞ্জিত সাহা কিংশুক (মানবজমিন) নির্বাচিত হন।
এছাড়া সহ-সভাপতি পদে এমএ জিন্নাহ (ভোরের দর্পণ), সহ-সাধারণ সম্পাদক আব্দুল লতিফ রঞ্জু (কালেরকণ্ঠ), অর্থ সম্পাদক জাকির সেলিম (খোলা কাগজ) এবং কার্যকরী সদস্য পদে জাহাঙ্গীর আলম(ইনকিলাব), এসএম মাসুদ রানা (সংবাদ)ও শাহিনুর রহমান শাহিন (চ্যানেল ২৪) নির্বাচিত হন।
অপরদিকে দপ্তর সম্পাদক পদে শুভাশিষ ভট্টাচার্য্য তুষার (আজকের পত্রিকা), প্রচার সম্পাদক পদে হাবিবুর রহমান শিমুল (আমার সংবাদ)এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে খন্দকার ইত্তেখার আহমেদ টুটুল (আমাদের সময়) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনারের দায়ীত্ব পালন করেন প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক আব্দুল মান্নান পলাশ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181884