বগুড়ায় বাড়িতে হামলা ভাঙ্চুর, লুট আহত-৪
স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের ফুলবাড়ি সরকারপাড়ায় স্বর্ণ ব্যবসায়ী শাহিনের বাড়িতে হামলা,ভাংচুর ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। আজ রোববার (৩০ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবার জানায়, আজ রোববার (৩০ আগস্ট) দিনদুপুরে দুর্বৃত্তরা স্বর্ণ ব্যবসায়ী শাহিনের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির আসবাবপত্র ভাঙ্চুর করে। সেইসাথে সোনার গহনা, টাকা, সোনার গহনাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এই হামলায় শিশু ও নারীসহ ৪ জন আহত হয়েছে।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সারোয়ার পারভেজ বলেন, আগের দিন শনিবার এলাকায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষ থামাতে গিয়েছিলেন স্বর্ণ ব্যবসায়ী শাহিন। এতে একটি পক্ষ তার ওপর ক্ষুব্ধ ছিলেন। এর জের ধরে ওই পক্ষ আজ রোববার (৩০ আগস্ট) দুপুরে তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এব্যপারে সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী জানান, সেখানে হামলার বিষয়ে আজ রোববার (৩০ আগস্ট) পর্যন্ত কোন মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181872