খাবারের প্রলোভনে শিশু ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার

খাবারের প্রলোভনে শিশু ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: খাবারের প্রলোভন দেখিয়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোর্শেদুল ইসলাম(৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ঘটনাটি ঘটে।

গ্রেফতারকৃত মোর্শেদুল উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ পুষনা মোতাপাড়া গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে। বিষয়টি গতকাল শনিবার রাতে নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর। 
পুলিশ ও শিশুর পরিবার সূত্রে জানা যায়, দুপুরে শিশুটি তার নানার বাড়িতে একা খেলছিল।

এসময় মোর্শেদুল শিশুটিকে একা পেয়ে খাবারের প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন করে বলে অভিযোগ উঠেছে। শিশুর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করাসহ অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোর্শেদুলকে গ্রেফতার করে কিশোরগঞ্জ থানায় নিয়ে আসে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল গফুর জানান, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। শিশুর নিরাপত্তাসহ প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগটি যথাযথভাবে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181853