বগুড়ার দুপচাঁচিয়া মডেল স্কুলের সহকারি শিক্ষককের বিরুদ্ধে অভিযোগ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শীতল কুমার মহন্তের বিরুদ্ধে প্রধান শিক্ষকসহ শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমুলক আচরণ ও বিভিন্ন অভিযোগ উঠেছে। আজ রোববার (৩০ আগস্ট) বিদ্যালয়ের অভিভাবকরা মিছিল সহকারে উপজেলা নির্বাহী অফিস ঘেরাও করে তার বিরুদ্ধে অভিযোগ করেন। উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খান অভিযোগটি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দিলে অভিভাবকরা পরিষদ চত্ত্বর ত্যাগ করে।
অভিযোগ রয়েছে বিদ্যালয়ের সহকারি শিক্ষক শীতল কুমার মহন্ত তার দায়িত্ব সঠিক ভাবে পালন করেন না। ছাত্র-ছাত্রীদের সাথে অসৈজন্যমুলক আচরণ করেন। তার কাছে প্রাইভেট পড়া শিক্ষার্থীদের প্রশ্নপত্র পরীক্ষার আগেই প্রকাশ করে। বিষয়টি এলাকায় প্রকাশ পেলে অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে উঠে। তারা মিছিল সহকারে উপজেলা পরিষদে যায়। এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খান তাদের বক্তব্য শুনেন, এবং লিখিত অভিযোগ গ্রহণ করেন। অভিযোগটি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দেন।
এসময় উপজেলা শিক্ষা অফিসার এনায়েতুর রশিদ, থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ প্রমূখ উপস্থিত ছিলেন। এদিকে অভিযুক্ত সহকারি শিক্ষক শীতল কুমার মহন্ত জানান, তার বিরুদ্ধে অভিভাবকদের আনিত অভিযোগ সঠিক নয়। প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকি বিদ্যালয়ে অনেক শিক্ষকের সাথেই অসৌজন্যমূলক আচরন করেন। তার প্রতিবাদ করলেই তিনি অভিভাবকদের সেই শিক্ষকের পিছনে লেলিয়ে দেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181849