নেত্রকোনার খালিয়াজুরীতে জুয়ার আসর থেকে আটক ৬

নেত্রকোনার খালিয়াজুরীতে জুয়ার আসর থেকে আটক ৬

নেত্রকোনার খালিয়াজুরীতে জুয়ার আসর থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ।

আজ রোববার (৩০ আগস্ট) তাদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল শনিবার বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে জুয়ার আসরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন পাঁচহাট গ্রামের রনি হাসান কোহিনুর (৫৪), মো. মোবাশ্বির মিয়া (৪০), হিরন মিয়া (২৬), মো. উছমান ওরফে ইনছু (৪০), লৌহক মিয়া (৫৫) এবং অপর একজন। তার নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে পাঁচহাট গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলার সময় হাতেনাতে ছয়জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৫ হাজার ৭৭০ টাকা জব্দ করা হয়েছে।

ওসি মো. নাসির উদ্দিন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে। পরে আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181834