হাম উপসর্গে ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫১

হাম উপসর্গে ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৫১

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যু নেই। আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এতে গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৬৮ জন মারা গেছে আর হামে মারা গেছে ৯৯ জন।

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৮৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৪৯ জন। এ ছাড়া বরিশালে ৫৩, চট্টগ্রামে ৬৪, খুলনায় ৩৪, ময়মনসিংহে ৭৪, রাজশাহীতে ৯২ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ১৫১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা গেল ১ লাখ ৫৬ হাজার ৮২৯ জনের। একই সময়ে ৩৬৫ জনের নিশ্চিত হা
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫১৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181819