বগুড়া সাতমাথায় নির্মাণাধীন ড্রেন থেকে ৩৩৪টি গুলি উদ্ধার
শহর প্রতিনিধি : বগুড়া মহানগরের জিলা স্কুলের প্রাচীর সংলগ্ন ড্রেন সংস্কারের খনন কাজের সময় গুলি পাওয়া গেছে। আজ রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে এই গুলিগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, আজ সকালে সিটি কর্পোরেশনের মাস্টার ড্রেন নির্মাণের খনন কাজ করছিলেন শ্রমিকরা। এসময় একজন শ্রমিক খননকৃত ড্রেনের দেয়ালের দক্ষিণ পাশের মাটির ভেতরে ধাতব সদৃশ বস্তু দেখতে পান। পরে শ্রমিকরা থানা পুলিশকে ঘটনাস্থলে এসে গুলিগুলো উদ্ধার করে।
এ ব্যাপারে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম আলী বলেন, শ্রমিকরা কাজ করার সময় গুলির কার্তুজগুলো মাটির ভেতরে খুঁজে পান। গণণা করে মোট ৩৩৪টি গুলি পাওয়া গেছে। তিনি আরও বলেন, গুলি মহান মুক্তিযুদ্ধের সময়ের অথবা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময়ের থানার লুটকৃত গুলি কিনা তা পরীক্ষার পর নিশ্চিতভাবে জানা যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তীতে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181780