৪২ কর্মকর্তা নিয়োগ দেবে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ

৪২ কর্মকর্তা নিয়োগ দেবে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৪টি পদে ৪২ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ৩০ আগস্ট সকাল ৯টায়। আগামী ২৬ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। পরীক্ষার ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।

এক নজরে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ

 

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ৩০ আগস্ট ২০২৬ তারিখ সকাল ৯টা
  • আবেদনের শেষ তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত
  • আবেদন পদ্ধতি: অনলাইনে
  • চাকরির ধরন: স্থায়ী
  • প্রার্থীর ধরন: নারী - পুরুষ
  • কর্মস্থল: ঢাকা
  • বয়স: ১৮ আগস্ট ২০২৬ তারিখ ১৮ - ৩২ বছর। তবে ২-৭ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৩৪ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

অনলাইনে আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181746