রংপুরের মিঠাপুকুরে সাপের ছোবলে ফুটবলার নাজমুল ইসলামের মৃত্যু

রংপুরের মিঠাপুকুরে সাপের ছোবলে ফুটবলার নাজমুল ইসলামের মৃত্যু

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সন্ধ্যায় নাজমুল ইসলাম (২৯) নামের এক ফুটবলারের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সাপের ছোবলে অসুস্থ হয়ে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি উপজেলার বাড় হযরতপুর ইউনিয়নের হাজিরবাজার এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুল ইসলাম গত বৃহস্পতিবার রাতে মাছ মারতে গিয়ে সাপের ছোবলে অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বড় হযরতপুর ইউনিয়ন পরিষদের সদস্য রেজাউল করিম লাভলু জানান, নাজমুল ইসলাম একজন ভালো ফুটবল খেলোয়াড় ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181738