সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি মেশিন প্রদান
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান উন্নত করতে নতুন একটি ইসিজি মেশিন প্রদান করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের সৌজন্যে এবং উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ দুলাল হোসেন খানের অর্থায়নে মেশিনটি প্রদান করা হয়।
আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া ইসলাম তন্বীর হাতে ইসিজি মেশিনটি তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল খালেক পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) আহসানুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম মাস্টার, উপজেলার কৃষক দলের আহ্বায়ক আব্দুল কালাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181723