সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছাগল চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছাগল চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ সংঘবদ্ধ ছাগল চোরচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- উল্লাপাড়া উপজেলার বাখুয়া গ্রামের জুয়েল হোসেন, শফিউল আলম, সাতবাড়ীয়া গ্রামের নয়ন হোসেন, শাহিন ইসলাম, চর সাতবাড়ীয়া গ্রামের শফিকুল ইসলাম ও সুমন হোসেন।

উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, গ্রেফতার চোরেরা সংঘবদ্ধ ছাগল চোরচক্রের সদস্য। এরা বিভিন্ন মাঠে চড়ানো ছাগল দিনের বেলায় চুরি করত বলে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত ৬ চোরকে আজ শনিবার (২৯ আগস্ট) সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181711