ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে নিয়োগ দেবে আরএফএল গ্রুপ

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে নিয়োগ দেবে আরএফএল গ্রুপ

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে ১৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই এমবিএ অথবা বিবিএ ডিগ্রিধারী হতে হবে।

এক নজরে আরএফএল গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

তথ্যের ধরন বিবরণ
প্রতিষ্ঠানের নাম আরএফএল গ্রুপ
বিভাগের নাম কস্ট অ্যাকাউন্টস
পদের নাম ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
পদসংখ্যা ১৫ জন
চাকরির ধরন বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা এমবিএ অথবা বিবিএ (অ্যাকাউন্টিং/এআইএস)
অভিজ্ঞতা ২ বছর
বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে
বয়সসীমা ২৪-৩২ বছর
সূত্র বিডিজবস ডটকম

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ২৬ আগস্ট ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • আবেদন পদ্ধতি: অনলাইনে
  • কর্মস্থল: ঢাকা, হবিগঞ্জ, নরসিংদী, রাজশাহী ও রংপুর জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন আরএফএল গ্রুপ

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181687