রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ছিনতাইকারী খুন

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ছিনতাইকারী খুন

মফস্বল ডেস্ক : রাজধানীর কদমতলীর নামা শ্যামপুর এলাকায় এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী খুন হয়েছেন। নিহতের নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

আজ শনিবার (২৯আগস্ট) ভোরে নামা শ্যামপুর বড়ইতলা ভাঙ্গা ব্রিজের পাশে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) সজিব কুমার বাড়ৈ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে ভাঙা ব্রিজের পাশে দুই পথচারীকে ঘেরাও করে তিন ছিনতাইকারী। তাদের মধ্যে এক ছিনতাইকারী এক পথচারীকে জাপটে ধরলে তার কাছ থেকে জিনিসপত্র টাকা-পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে অন্য ছিনতাইকারীরা। এসময় তিনি চিৎকার করলে তাকে আঘাত করতে গেলে জাপটে ধরা পেছনে থাকা অপর ছিনতাইকারীর বগলের নিচে ছুরিকাঘাত লাগে। এসময় দুই ছিনতাইকারী পালিয়ে গেলেও আহত অপর ছিনতাইকারী রাস্তায় পড়ে থাকে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত ছিনতাইকারীর নাম পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181651