কাতারের সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান

কাতারের সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আহ্বান

কাতারের সঙ্গে জ্বালানি ও দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং সামুদ্রিক যোগাযোগ স্বাভাবিক হওয়ার পর বাংলাদেশে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে অগ্রাধিকার দেওয়ার জন্য কাতারের প্রতি অনুরোধ জানান তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ২৩তম ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের জরুরি সভার সাইডলাইনে জেদ্দায় কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা প্রচেষ্টায় কাতারের ভূমিকার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি আঞ্চলিক সংলাপ, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাতারের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং সামুদ্রিক যোগাযোগ স্বাভাবিক হওয়ার পর বাংলাদেশে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে অগ্রাধিকার দেওয়ার জন্য কাতারের প্রতি অনুরোধ জানান।

কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণে কাতারের আগ্রহের কথা জানান।

বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র নিয়েও আলোচনা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181544