চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র ৬ জনকে পুশইনের চেষ্টা বিজিবি’র প্রতিহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র ৬ জনকে পুশইনের চেষ্টা বিজিবি’র প্রতিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সীমান্তে ৬ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। পরে তাদের ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি। 

বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় রহনপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কাজীগ্রাম কলকলিয়া (বড়বিল্ল্যা) এলাকা দিয়ে ৬ জনকে (পুরুষ) পুশইনের চেষ্টা করে বিএসএফ। 

নওগাঁ ব্যাটালিয়নের(১৬ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকার মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ২১৬/এমপি’র কাছে ১২ বিএসএফ ব্যাটিালিয়নের শমসেরনগর ক্যাম্পের সদস্যরা এ চেষ্টা চালায়। খবর পেয়ে বিজিবি’র রামাদাসপুর বিওপির টহলদল ঘটনাস্থলে পৌঁছে ওই ৬জনকে ভারতীয় সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে শনাক্ত করে। এরপর তাদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে ভারতীয় ভূখন্ডে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে।

বৃহস্পতিবার বেলা আড়াইটায় ১৬ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, ওই ৬জন এখনও সীমান্তের শূন্য লাইনে রয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। বিএসএফ’র সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছে। ওই সীমান্তে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181488