নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে

নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে মোবাইল ফোনে ভিডিও কার্টুন দেখিয়ে ৬বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে গত বুধবার মধ্যরাতে থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে দুই কিশোরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুই কিশোর হলো- উপজেলার লোহাচুড়া দক্ষিণপাড়া গ্রামের আল আমিনের ছেলে ইসতিয়াক (১৫) ও সিদ্দিকের ছেলে মারুফ (১৬)। শিশুটি প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু গত বুধবার বিকেলে কিশোর মারুফের বাড়িতে খেলাধুলা করতে যায়। এসময় ওই বাড়িতে কিশোর ইসতিয়াক ও মারুফ অবস্থান করছিল। এসময় শিশুটিকে মোবাইল ফোনে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে ধর্ষণ করে অভিযুক্ত দুই কিশোর।  

থানার ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন, বৃহস্পতিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181487