গাজীপুরে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুট গুদামে অগ্নিক্ণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুরের কোনাবাড়ির দেওলিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় সাড়ে ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে গেছে ১২টি ঝুট গুদাম ও মালামাল। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে দেউলিয়া বাড়ি এলাকায় বাচ্চু মিয়ার পলি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে প্রাথমিক চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও সারাবো ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ১ টি গুদাম ও মালামাল পুড়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান বলেন, সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ শুরু করে। তবে বাতাসের বেগ থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় বেশি লেগেছে। অবশেষে সকাল সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181450