চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ছয়জনকে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ছয়জনকে পুশইনের চেষ্টা রুখে দিলো বিজিবি

মফস্বল ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে ভারতীয় বিএসএফ’র পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি’র রামদাসপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ২১৬/এমপি দিয়ে পুশইনের চেষ্টা করা হয়।

বিজিবি জানায়, ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের শমসেরনগর ক্যাম্পের সদস্যরা ছয়জনকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে রামদাসপুর বিওপি’র টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে। এ ময় ওই ছয়জনকে ভারতীয় সীমান্তের শূন্যরেখার অভ্যন্তরে অবস্থান করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশে বাধা দেন। পরে তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হয়।

১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, এ ঘটনায় বিএসএফ’র কাছে প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনও চেষ্টা প্রতিহত করতে বিজিবি সতর্ক রয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181435