জুলাইয়ে নজরুলের গান গেয়েই রাজপথে নেমেছিল ছাত্ররা : রিজভী

জুলাইয়ে নজরুলের গান গেয়েই রাজপথে নেমেছিল ছাত্ররা : রিজভী

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই-সংগ্রামে প্রতিবাদ করতে শিখিয়েছেন কাজী নজরুল ইসলাম। জুলাই আন্দোলনেও অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, জুলাইয়ে নজরুলের গান গেয়েই রাজপথে নেমেছিল ছাত্ররা। সাহিত্যের এমন কোনও শাখা নেই যে নজরুল বিচরণ নেই। এত বড় প্রতিভা বাংলাভাষীদের মধ্যে আর নেই।

তিনি আরও বলেন, যখন আমরা জুলুমের মধ্যে পড়ি তখন আমাদের প্রতিবাদ করতে শিখিয়েছে নজরুলের কবিতা। অন্যায়কে প্রতিহত করে ন্যায় প্রতিষ্ঠায় নজরুলই আমাদের শক্তি। আমাদের প্রতিটি পদক্ষেপে নজরুল অবিচ্ছেদ্য অংশ।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181427