শেখ হাসিনার সমাধি এই বাংলার মাটিতে হবে না: সারজিস

শেখ হাসিনার সমাধি এই বাংলার মাটিতে হবে না: সারজিস

শেখ হাসিনার সমাধি এই বাংলার মাটিতে জায়গা হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (২৬ আগস্ট) বিকালে রাঙ্গামাটির স্থানীয় একটি রেস্তোরাঁয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাঙ্গামাটি উদ্যোগে জেলা সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, সম্প্রতি রাঙ্গামাটিসহ যে তিন পার্বত্য জেলা পরিষদ গঠন করা হয়েছে তা মূলত বিএনপির একাংশের পরিষদ। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি চাই আগামীতে এই পরিষদ নির্বাচনের মাধ্যমেই গঠন করতে হবে। তা না হলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এ ছাড়াও তিন পার্বত্য জেলায় ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালসহ শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান।

এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব সারোয়ার তুশার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, এনসিপি রাঙ্গামাটি সদস্য সচিব মো. শোয়েব, রাঙ্গামাটি জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম খান, যুগ্ম সদস্য সচিব প্রিয় চাকমা সহ এনসিপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলার জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181411