বগুড়ার ধুনট সরকারি ডিগ্রি কলেজে ঈদে মিলাদুন্নবী পালিত

বগুড়ার ধুনট সরকারি ডিগ্রি কলেজে ঈদে মিলাদুন্নবী পালিত

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট সরকারি ডিগ্রি কলেজে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।

আজ বুধবার সকাল ১১টায় কলেজের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া ও হামদ-নাত প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আলোচনা সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ছোলায়মান হোসেন, সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, প্রভাষক এএইচএম মোস্তাফিজুর রহমান, হাফেজ মাওলানা আসিছুর রহমান ও কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়া।

অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা হামদ-নাত প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আমির হামজা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181371