শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও নৈতিক শিক্ষায় এগিয়ে যেতে হবে : রেজাউল করিম বাদশা এমপি
বগুড়ায় মাটিডালী স্কুল এন্ড কলেজের ৫৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার প্রতিষ্ঠানের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা বলেন, “ক্রীড়া শুধু শরীরকে সুস্থ রাখে না, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মবিশ্বাসী হিসেবে কাজ করার শিক্ষা দেয়।
আমাদের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও নৈতিক শিক্ষায়ও সমানভাবে এগিয়ে যেতে হবে। তাহলেই তারা দেশ ও জাতির জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।” তিনি আরও বলেন, বিগত ১৭ বছর বগুড়া ছিল উন্নয়নবঞ্চিত। বগুড়া উত্তরের মাছের ও ব্যবসার শহর হলেও বিগত সময়ে সেভাবে উন্নয়ন করা হয়নি। বগুড়ার কৃতি সন্তান বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিডালী স্কুল এন্ড কলেজের সভাপতি ও বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি। ক্রীড়া প্রতিযোগিতায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা শিক্ষা অফিসার মো. রমজান আলী আকন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল আলীম।
বিশেষ অতিথি ছিলেন বগুড়া মহানগর বিএনপির সহ-সভাপতি মশিউর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক মো. সোলজার আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান তুহিন, প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য আলহাজ মো. শফিকুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি ছিলেন ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন রাজু, আব্দুল বাছেদ, মতিয়ার রহমান স্বাধীন, ফিরোজ আহমেদ বাবু, মফুজার রহমান, মাসুদ রানা তালুকদার, সাঈদুজ্জামান হীরা, গোলাম মোস্তফা, মো. সুমন প্রমুখ।
ক্রীড়া পরিচালনা করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. ফজলুল রব্বী। অনুষ্ঠানে অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক রেজাউল করিম, আব্দুস ছালেক, আফসোভা খাতুন, বিজন কুমার রায় ও শফিকুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181340