বগুড়ায় স্কুল ছাত্রী অপহরণ, বাবা খালাস ছেলের ১৪ বছর কারাদন্ড
কোর্ট রিপোর্টার : বগুড়ায় স্কুল ছাত্রী অপহরণ রায়ে অভিযুক্ত আসামি সুজন মিয়া (৩২)কে ১৪ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামির বাবা এই মামলার অপর আসামি সাজু মিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় তাকে খালাসের আদেশ দয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত আসামি সাজু মিয়া জামিনে যাওয়ার পর হতে পলাতক আছে এবং গ্রেফতারের পর হতে তার সাজা কার্যকর হবে। বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং- ২ এর বিচারক এ,এস,এম তাসকিনুল হক গতকাল সোমবার এই মামলার রায় দেন।
উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলার জবারীর পুর হরিপুরের খালাসপ্রাপ্ত আসামি সাজু মিয়ার ছেলে সাজাপ্রাপ্ত আসামি সুজন মিয়া গত ২০১৬ সালের ১ মে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পাশের গ্রামের ওই স্কুল ছাত্রীকে তার বাড়ির আঙ্গিনা হতে অপহরণ করে নিয়ে যায়।
ওই ঘটনার পর ওই ছাত্রীর বাবা বাদি হয়ে এই মামলা দয়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে ওই আদালতের পিপি এড. মোঃ মোজাম্মেল হক এবং আসামি পক্ষে বিনয় কুমার দাষ (বিশু)।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181335