কুড়িগ্রামের উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের জেল জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের জেল জরিমানা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে পৌর শহরের আজমের মোড় এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বরিশালের গৌরনদী উপজেলার নাটোই এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে শাহ্ আলম (৪২), উলিপুর পৌর শহরের পূর্ব বাজার এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে সালমান রহমান পিয়াস (৩০) এবং রামদাস ধনিরাম পোদ্দারপাড়ার তরনী দত্তের ছেলে তুষার দত্ত (২৮) অভিযানে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নায়েম মো. নুরন্নবীসহ সংশ্লিষ্ট সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম মেহেদী হাসান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/181330